Friday, June 24, 2022

আমি সম্পর্ক ।। সায়ন্তন রায়

সাহিত্যের অঙ্গনে ।। 24june2022 ।। সপ্তম সংখ্যা

আমি সম্পর্ক
সায়ন্তন রায় 

আমি সম্পর্ক,
কোন কিছুতেই নেই কার্পণ্য। 
আমি পারি, সবই পারি।
হিংসা, ক্রোধকে পরিত্যাগ করি।

আমি সম্পর্ক,
থাকি সবার মধ্যে।
জীব থেকে জড় হোক,
কাজ থেকে গল্প হোক।

আমি সম্পর্ক,
আমার আছে গভীর অর্থ।
করি সব সমস্যার সমাধান,
আমার নেই কোন পরিমান।

আমি সম্পর্ক,
বোঝো আমার অর্থ।
আমি নিঃসৃত করি মনের কথা,
আমি বইতে পারিনা কোন মিথ্যা।
আমি সম্পর্ক,
আজ আমি খুবই বিপন্ন।
এই কলুষিত সময়ে,
হাজির না হয়ে সরে যাচ্ছি সবশেষে।

আমি সম্পর্ক,
আমি থাকি সবার ভালর জন্য।
যদি আমায় বাঁচিয়ে রাখো আজ,
আমি সাজাবো এক নতুন সমাজ। 

সায়ন্তন রায় 

পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত 
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ  গান করা এবং বই পড়া।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন