Thursday, June 2, 2022

মৃত্যুর নগ্নতা ।। তপন ঘোষ

মৃত্যুর নগ্নতা
তপন ঘোষ 


আজও আমার,
মাঝ রাতে ঘুম ভেঙে গেলে -
চোখের সামনে দেখি ,
পিতার রক্তাক্ত লাশ
ভাইদের রক্তাক্ত বুক।
পরপর তাজা তিনটি প্রাণ -
কেড়ে নিল চোখের পলকে।
ঊনিশশত একাত্তর, স্বাধীনতার বলি
আরো অনেকের শ্রেণিতে, গোত্রে মিলে মিশে ,
ওরা হয়েছিল, একাকার।
কতো হবো আমি, 
তখন বড়জোর পনেরো
সেই থেকে এখনো ,
আমি মৃত্যুর নগ্নতা দেখি,
চিৎকার শুনি 
মায়ের বুক ফাটা আর্তনাদে - ভেসে যাওয়া হাহাজারি।
এখনো বাতাসে 
লাশের গন্ধ ভেসে আসে ।
ষাটোর্ধ এখন আমি,
দীর্ঘ বছর বয়ে নিয়ে বেড়াই
 সেই দুঃস্বপ্ন। 
রক্তের কাফনে মোড়া, 
কুকুরে খেয়েছে যারে,
শকুনে খেয়েছে যারে 
সে আমার ভাই,
পিতা সে আমার।
এ চোখে ঘুম আসে না ,
তন্দ্রার ভেতরে আমি শুনি ,
সে বুলেটের নিস্তব্ধতা ভাঙ্গা - খান খান শব্দ। 
অথর্ব আমি,অপদার্থ আমি,
প্রতিশোধে হতে পারিনি মত্ত।
কি এক ভীরুতার খোলসে,
যেমন পারেনি আমার -
লজ্জায় আড়ষ্ট স্বাধীন রাষ্ট্র ।।
(সত্যি ঘটনা অবলম্বনে)


তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
  • অন্তরীক্ষে দহন
  •   মুক্ত রাশি রাশি
  • হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
  • অনিত্য যে সুর নিত্য বাজে













No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন