Friday, September 16, 2022

আগমনীর সুর ।। শাবানা বিবি

SA




 আগমনীর সুর
শাবানা বিবি


মন আবেশে ফুরফুরে সব
আগমনীর সুর শুনে,
আসছে দিন খুব কাছেতে
যাচ্ছে দিন গুনেগুনে। 

কাশের বনে দোলায় মাথা
হাওয়ার তালে তালে,
শিউলি আর পদ্ম মিলে 
মাতিয়ে রাখে জল স্থলে। 

শরৎ আকাশে  পেজা তুলো
পেখম মেলে চিত্র আঁকে,
পূজা পূজা  গন্ধ যেন 
আকাশ বাতাস  পথের বাঁকে। 

জমজমাটি পূজা  হবে
মিলন মেলার  সমরহে,
আসছে দিন, আসছে দিন  
এই  খুশি  টাই সঙ্গে বহে। 

মত্ত হয়ে পাওয়ার  আনন্দে
পেয়ে গেলেই শেষ,
না পেয়ে এখনো পাবো বলে
সেই  আনন্দ টাই বেশ। 

শাবানা বিবি
ভারত, পশ্চিম বঙ্গ, নদীয়া, দাসবেড়িয়া।


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন