জানি না কি হবে
অনুপ কুমার জানা
হয়তো এ'জগতে থাকবো না আর বেশী দিন ,
মহামারীর কবলে অস্তিত্বের সংগ্ৰাম হয়েছে ক্ষীণ ;
চলে যেতে হবে পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে ,
স্ত্রী , কন্যা , আত্মীয়দের থেকে যেতে হবে বহুদূরে !
পৃথিবীর ধ্বংসের কথা শুনেছি বহু আগে ;
এ'ভাবে ছিনিয়ে নেবে ভাবলে বড় বিষাদ লাগে ;
চোখের সামনে আত্মীয়-পরিজন করোণার কবলে ,
মৃত্যুর পথযাত্রীও হচ্ছে অনেকে দলে দলে ।
প্রতিবাদের অস্ত্র নাই তাহা কারও কাছে ,
আক্ষেপে অশ্রু ঝরানো , সে তো বড়ো মিছে ;
সতর্ক হই , সাবধানে জীবন চালাই আজ প্রত্যেকে ,
প্রতিটি পদক্ষেপে হিসেব কষি , জনসমাগম ব্যতিরেকে ।
জানি , একদিন সবাই নিশ্চিত যাব চলে ,
যতনে রাখা আদরের সব কিছুকেই ফেলে ,
এ'ঐশ্বরয্য , এ'ইমারত যাবে না কারও সঙ্গে ,
শুধু একফালি সাদা কাপড় রবে অঙ্গে ।
করোণায় মারা গেলে আবার , আসবে না কেহ কাছে ,
পলিথিনে মোড়া থাকবো , সৎকর্ম সব হয়ে যাবে মিছে ;
দুঃখগুলো বহিবে অন্তরে প্রিয়জন নীরব ব্যথায় ,
প্রতিবেশীও ফেরাবে মুখ প্রিয়জনকে নির্দ্বিধায় ।
অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার।
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন)


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....