Friday, September 2, 2022

এখানে আকাশ নামে ।। সিদ্ধার্থ মিত্র

SA





এখানে আকাশ নামে
সিদ্ধার্থ মিত্র

এখানে  আকাশ  নামে,
বৃষ্টি  নামে  কাঁধে ,
এখানে  সূর্য্য  ডুবে  ,
আঁধার  নামে  সাঁঝে ,,

এখানে ই  কান্না  জমে ,
হৃদয়  খানি  জ্বলে,
এখানে  সময়  থামে ,
পাহাড়  ভেজে  জলে,,

এখানে  সুরের  ভেলা ,
মনের  ভাষায়  চলে ,
এখানে  জীবন  মেলা ,
প্রেমের  নদী ভাসে ,,

এখানে  চাঁদের  আলো ,
শরীর  জুড়ে  মাখে ,
এখানে  অতীত  গুলো ,
মেশে ছায়ার  ফাঁকে ,,

এখানে ই শান্তি  কুটির ,
সকল  ব্যাথার  পাঠ,
এখানে  গল্প  কথার ,
নকশি কাঁথার  মাঠ,,

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন