আমার বউটি আসবে বলে
জাফর মোল্লা
বউটি আমার আসবে এবার
বাপের বাড়ি থেকে।
পারে না সে আর থাকতে
আমার দূরে রেখে।।
ওগো স্বামী এসো তুমি
ফোনে রোজ বলছে।
দামি হীরা যেমন সেরা
তেমন তুমি মোর কাছে।।
কোরো না দেরি তুমি তাড়াতাড়ি
বাপের বাড়ি এসো।
হৃদ মাঝারে রেখে মোরে
অধিক ভালোবেসো।।
তোমার ছেড়ে এতো দূরে
থাকি কতদিন।
প্রেম উপহার দিয়েছ যা আমার
কেমনে শুধব ঋণ।।
সুখ দুঃখের সাথী তুমি
হৃদয় নদীর ঢেউ।
তুমি ছাড়া নদীর ধারা
চেনে না তো কেউ।।
তার প্রেমে পড়লাম নেমে
জমাতে পাড়ি দূরে।
প্রেমের গান গায় এ মন
হাওয়ার সুরে সুরে।।
আর না করি একটু দেরি
চললাম পথ বেয়ে।
দিন করে পার বউটি আমার
পথ পানে চেয়ে চেয়ে।।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....