Friday, September 2, 2022

কাজী নজরুল ইসলাম ।। অভিজিৎ দত্ত

SA



 


কাজী নজরুল ইসলাম
অভিজিৎ দত্ত 

বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম যার
পরবর্তীকালে বিশ্বে ছড়িয়ে পরেছিল
বিপুল নাম-ডাক তার।
কবি তার অসাধারণ লেখনীর জন্যে
প্রিয় হয়েছিল সবার। 

দারিদ্র্যের সঙ্গে লড়াই
করে যে উঠেছে 
সে কী দারিদ্র্যকে কখনো
ভুলতে পেরেছে ?
তাই যেখানে ,যত
শোষিত, নিপীড়ত মানুষের লড়াই
নজরুলের সমর্থন, সহযোগিতা
সবসময় পেয়েছে সবাই। 

প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হয়ে
যে করেছিল দেশের হয়ে লড়াই
পরবর্তীকালে তার কলম শোষকদের বিরুদ্ধে
হাতিয়াড় হয়ে আগুন ঝরাই। 

যেখানে যত শোষিত মানুষের
উপর হয়েছে অত‍্যাচার
নজরুলের কলম শোষকের বিরুদ্ধে
গর্জে উঠেছে বারংবার। 

নজরুলকে জীবনে 
পোহাতে হয়েছে অসহ্য যন্ত্রণা
সন্তান শোক, পত্নী বিয়োগের ব‍্যাথা
এতসব বাধা, তবুও তার কলমকে
যাই নি রোখা। 

যতদিন না হচ্ছে
শোষণ আর বঞ্চনার অবসান
ততদিন শোষিত, অত‍্যাচারিত মানুষের 
প্রেরণা হবে নজরুলের কবিতা ও গান। 

সাম‍্যবাদী,মানবতাবাদী কবির প্রতি
প্রকৃত শ্রদ্ধা জানাতে চাও 
আজ থেকে সকলে 
অন‍্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
প্রকৃত মানুষ হয়ে উঠতে
লড়াই চালাও।
আজকে কবির মৃত্যুর দিনে
সকলে এই শপথ নাও।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন