Friday, September 23, 2022

সবাই গুনীজন ।। শাবানা বিবি

SA







সবাই  গুনীজন
শাবানা বিবি


বড্ড ভোলা বোকা ছেলে 
ভোলা নামই লোকে বলে।
সন্ধ্যা হলেই  লাইট জ্বেলে
বই পড়তে ঠ‍্যাং মেলে।
মাথায় মধ্যে কি সব কথা
ঘোরে ফেরে ভাবনা তথা।
বই পড়াটা ঢোকেনা মাথায়  
নিয়োম করেই গোল্লা খাতায়।
রোজ কিন্তু স্কুলে যায়  
রেগুলারেও গুড পায়।
তবুও হয় ধরতে কান
পিঠের মাঝেও টানটান।
ঢোকে না পড়া কিছুইতে মাথায় 
ভোলা মনে ভুলে;  যা -তায়।
ঠেলতে ঠেলতে ক্লাস এইট
রোজ লেখা পড়ার  সঙ্গে  ফাইট।
ওরে বাবা জিওগ্রাফি?
পাগল নাকি বিশ্ব ব‍্যাপী?
ভাবে ভোলা  কি দরকার 
মাটিকে ভাগ, কয় প্রকার?
ইতিহাসে ও মাথা ঘোরে
যেন,কে কার সঙ্গে যুদ্ধ করে?
যোগ বিয়োগ ভাগেও গুলিয়ে
বিয়োগ করে গুন মিলিয়ে।
বাংলা তে খুব পড়ে
এক কবিতা  বারে বারে।
কে বলে,গুন হীন ছেলে?
ক্রিকেট খেলায় চমক মেলে।
ফটাফট ব‍্যাটে পার
হরদম মারে ছক্কা চার।
সাতারেও দক্ষ ছেলে
ছয়শো মিটারে তার  স্বর্ন মেলে।
ছবির হাতও বেশ পাকা
যেন  লিওনার্দোদার সেরা আঁকা।
বলি সব গুনের সমাহার 
এ জগতে আছে কার?
সবাই  তোমরা  অনেক গুনী 
প্রকাশিত হোক  যেটা তুমি। 

শাবানা বিবি
পশ্চিম বঙ্গ. নদীয়া. দাসবেড়িয়া

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন