Friday, September 23, 2022

মা আসছেন ।। অনির্বান রায় চৌধুরী

SA









মা আসছেন 
অনির্বান রায় চৌধুরী 

শরৎ প্রভাত আজ আনন্দময়
মুঠোর ভেতর খুশি যে রঙিন 

ঘড়ির কাটায় হাসছে সময়
ফুড়াচ্ছে আজ দুঃসময়ের দিন 

একটা বছর, বারোটা মাস
যে যার মতো মাপে সময় রোজ 

কোথা থেকে  শিউলি সুবাস
সেই ভাবনায় মনে গভীর খোঁজ 

ভাবছি যদি ভাগ্যে থাকে
যদি পুজোয় তোমার দেখা মেলে 

গজপতি নিয়ে আসছে মাকে
আস্তে আস্তে সাবধানে পা ফেলে.......






কবি পরিচিতি 

অনির্বান রায় চৌধুরী সাম্প্রতিক কালের এক কবি যার কলমে প্রেম, অপ্রেম, অধ্যাতিকতা, বর্তমান কালে দেশের রাজনীতি এবং প্রতিবাদ দৃপ্ত ছন্দে বর্তমান। 

ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং মার্কেটিং ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন