Friday, September 2, 2022

অন্তহীন প্রেম এক ।। তপন ঘোষ

SA




অন্তহীন প্রেম এক
তপন ঘোষ


পৃথিবী যদি ভরে যেতো, আহা!
অনন্ত কোটি জোস্নার আলোয়,
ভরে যেতো অগণন ফুলের শয্যায়
না হয় ফাল্গুনী পূর্ণিমার সবটুকু আলোয়।
পৃথিবী যদি ভরে যেতো, আহা!
অনন্ত কোটি এক ভালোবাসায় মানুষের, 
পাখির চোখের গভীর এক ভালোবাসা
যদি খুঁজে পেতাম আমরা সবাই।
সোনালী সে প্রেমে যদি হারাতো হৃদয় 
ভরে যেতো অন্তহীন হৃদয়ে সবার,
হয়তো আমরা পেতাম নতুন এক ভালো বাসা
পৃথিবীর সব কোনে,সব দেশে, সব ঘরে ঘরে। 

তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
অন্তরীক্ষে  দহন
  মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
অনিত্য যে সুর নিত্য বাজে

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন