Friday, September 9, 2022

বন্যা ।। অনুপ কুমার জানা

SA



বন্যা 
অনুপ কুমার জানা 

সূর্য মামার কটাক্ষ দৃষ্টি পড়েছে চৌদিকে
বিপন্ন হয়েছে প্রকৃতির সমস্ত জীবকুল ,
প্রার্থনারত সবাই আজ দেবরাজ ইন্দ্রদেবকে
বৃষ্টির জন্য জগতের সবাই হয়েছে আকুল । 

"মৌসুমী বায়ু আসছে", আবহাওয়া দপ্তরের বার্তা,
উল্লাসে সবাই আজ হয়েছে আত্মহারা ,
কৃষকেরা বলেছে, " সন্তুষ্ট হয়েছে বিধাতা,
প্রার্থনায় তাই তিনি দিয়েছেন সাড়া " । 

শিউলি, টগর, গন্ধরাজ হাসছে গাছে গাছে
ঘোমটার আড়ালে সূর্য মামাও মাড়ছে উঁকি ,
শরৎ-মেঘ ছুটছে কালো মেঘের পিছে পিছে ।
আগমনী বার্তাও প্রকৃতি দিয়েছে আঁকি । 

প্রকৃতি শীতল মৌসুমী বায়ুর অপার করুণায় ,
ঝড়ছে বৃষ্টি বিরামহীন অঝোর ধারায় ;
বীজ বপন করে সন্তুষ্ট হয়েছে কৃষকভাই ,
হাঁসি ফুটেছে কৃষকের মুখে ক্ষেতের শ্যামলিমায় । 

ইন্দ্রদেবের বর অব্যাহত রয়েছে এখনো ,
ঝি্র ঝির, টপ টপ, ঝম ঝম বিবিধ সুরে ,
মৌসুমী বায়ুও ইন্দ্রদেবের আহ্বানে গভীর মগ্ন
রাস্তাঘাট ডুবু ডুবু সমস্ত জলাশয় ভরে । 

সহসা শোনা গেল পঞ্চায়েত প্রচারে ,
" ডিভিসি ছেড়েছে ব্যপকহারে জল ,
সাবধানে থাকুন গ্ৰামবাসীগন নিজঘরে
দূরান্তে গেলে নিজেকে বাঁচানোর চেষ্টা হবে বিফল ।" 

মুদির দোকানে তাই ভীড়ে ঠাসাঠাসি ,
প্রত্যেকে নিতে চায় সামান সবার আগে ,
আলু-পেঁয়াজের দাম চরমে উঠেছে পাশাপাশি
দুঃখের সময়ে ম্যাঙ্গার যন্ত্রনা ব্যথা বড়ো লাগে । 

বাড়ির মেয়েরা অস্থির কখন করবে কি !
জল সঞ্চয়ের জন্য ‌অস্থির হয়েছে প্রত্যেকে ,
কলের স্পিড যেন আজ অতি ধিকিধিকি,
দূরের শব্দ আসলেই দুরুদুরু ভয় বুকে । 

রাত জেগে রয়েছে বিছানায় প্রতিটি মানুষ,
অতি ভীতস্ত নীচ ভূমিতে রয়েছে যারা ;
গৃহপালিত পশুদেরও বোধহয় জেগেছে হুঁশ ,
প্রভুরা ভাবছে , " কি হবে ‌তোদের বেচারা ! " 

মাঝরাতে তীব্র শব্দে ভাঙলো নদীবাঁধ ,
ফুলে ফেঁপে প্রচণ্ড রোষে আসছে জলরাশি ,
গৃহস্থালিরা গোছাতে ব্যাস্ত মিলে সবাই কাঁধে-কাঁধ ,
অনুষ্ঠান ভেবে দুধে শিশুদের মুখে জেগেছে হাঁসি । 

দেখলাম সকালে অনেক বাড়ির ডুবেছে ভূমিতল
আশ্রয় নিয়েছে অনেকে ছাদে, কেহ বা দোতলায় ,
অনেক বাড়ির উঠানের নিকট এসেছে জল ,
কারও কারও বাড়ি ডুবেছে আবার জলের তলায় । 

রাজহাঁস, পাতিহাঁস ভাসছে আনন্দে জলে,
মাছের ঝাঁকও খেলছে উঠানের কাছে ,
ঈগল, মাছরাঙা পাখিরা উড়ছে পাখনা মেলে ,
শঙ্খচূড়, গোখুরা সব আশ্রয় নিয়েছে গাছে । 

জলের খরস্রোত এখনও চলেছে অবিরত
গরু, মহিষ, ছাগলের লাশ চলেছে ভেসে ,
মাঝে-মধ্যে মানুষের লাশও ভাস্যরত ,
প্রকৃতিও থমথমে যেন করুন দীর্ঘশ্বাসে । 

ওপাড়ার মহিলাটির কান্নার শব্দ আসছে এ'পাড়ায়
ফিরে আসে নাই স্বামী তার যে আজও ,
মেয়ের বাড়ি থেকে ফিরতেছিল গত সন্ধ্যায় ;
জলের স্রোতে ভেসে গেছে কিনা জানে না কেহ । 

মুখার্জি বাড়ির ছেলেটি থাকে ভিন দেশে
কথা আর হচ্ছে না তাদের কে কেমন রয়েছে ,
রাস্তায় যাকে পায় বাবা তার জিজ্ঞাসা করে ‌এসে ,
" তোমাদেরও ফোনে আমাদের মতো টাওয়ার কি গেছে ?" 

বিশেষ দুঃখ নেই এখন চাষীদের মনে ,
আশা জেগেছে ভালো ফসল হবে আগামী বছর ,
রিচার্জ যেমন ভাবে লোক করে ঠিক ফোনে
বন্যাও তেমন ভাবে রিচার্জ করে দিলো ভূমির উর্বর ।


অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন) 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন