শুনেছ কি?
সোমনাথ ঘোষ
শুনেছ কি কোনও দিন
ফুল ফোটার শব্দ
বাতাসের ও আছে যে রং
কখনও সে মৃদু আবার কখনও
সে মাতাল আবার ভয়ঙ্কর।
প্রেম ভালবাসারও নাকি দৈর্ঘ্য
প্রস্থ হয়
মনের মতো মানুষ পেলে নাকি
মেপেও দেখা যায়
সুখটা এমন হালকা ভীষণ
আয়ুটাও তার বড্ড যে কম
দুঃখ কষ্টের দেখি ভার অতীব ভারি
তাই তো সবাই তারে বহিতে নারি।
শান্তি টা তো মনে হয় মরীচিকা
কি জানি কোথায় তাহার বাস
তবুও তাহার খোঁজে আমরা সবাই
অনন্তকাল খুঁজে বেড়াই।
সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....