Friday, September 23, 2022

কাঠগোলাপের মিঠে সুবাস ।। কৃষ্ণেন্দু নস্কর

SA





কাঠগোলাপের মিঠে সুবা            কৃষ্ণেন্দু নস্কর 

জানো প্রিয়!............
   আমার মন খারাপের বিকেল লুটিয়ে
                   শরৎ এসেছিল,
    অঝোর ধারায়,ভিজেছিল আনমনে
          জমকালো মেঘের তিক্ততায়;
এক বসন্তের গল্প হয়ে; এক অসমাপ্ত কবিতায়।
অহর্নিশি নিরবধি কাঠগোলাপের মিষ্টি সুবাস টা,
   ঝুম বৃষ্টির ছন্দ নিয়ে অপেক্ষার প্রহর গোনে
                          অনারম্ভ ।
   মরুভূমির আলেয়ার শব্দের খনিই তোমাকেই
    সম্মোধন, নয়তো উপছে ফেলে দেবার মতো,
আমি ক্ষয়  হচ্ছি চিত্রায়িত রঙের স্মৃতির পাতায়;
   রোজনামচা মিথ্যে বলিই; সিগারেটের ধোঁয়ায়
                 উড়িয়ে নিয়তির টানে। 

  ঝড় দলা পাকিয়ে গোধূলির রঙে ঘোলাটে চোখ,
            অসংজ্ঞায়িত সমীকরণ আঁকে।
গুমড়ে আষ্টেপিষ্টে জড়িয়ে, রোদ্দুরে ঝড় লালচে
    - নীলাভ অসহ্য  উষ্ণতার অশ্রুবৃষ্টির পরাভূত
                         দীর্ঘশ্বাসে আছড়ে ,
   মানুষত্ব হীনতায় দুর্গন্ধময় আবর্জনার মিথ্যা অহমিকার,ভঙ্গুর দেওয়াল আজ বিশাল বুক ধারণ করে, দুধ গঙ্গা নদী বয়ে চলে নিরবধি সবটুকু ঋণে।
   তবুও ভাঙ্গে না দেওয়াল ;হিম শীতল জমানো অশ্রুর চিলতে হাসির তট । 

চির বিলীন হোক শত শত নির্ঘুম রাতের আর্তনাদ,
          তোমার দুচোখে সুখের বৃষ্টি ঝড়ুক,
    চোখের কোনে আমার মিথ্যা জলের ফোটায়,
       মন খারাপের ভারে স্মৃতিই ভাসে অশ্রুরা
করে ছড়াছড়ি।
নিশির ঘোরে বেঁধে ছিল বুকে, বেখেয়ালি কড়ানাড়া
       ভালোবাসায় তোমার ছবি শাশ্বত এঁকে । 

   তৃপ্তিটা  মরে যায় অহরহ  অনিমেষের ইচ্ছের
                           হাতবদলের,
তোমাকে ঘিরে না হয় থাকুক শুধু সুখ, বিনিময়ে আমায় ঘিরে হৃদয় জ্বলুক দীপ্ত চোখের অসুখ। 

জলে পড়ন্ত বিকেলের আলোকরশ্মির মুগ্ধতার
                   - বিশ্বয় আলোর ভ্রম,
  তোমার ভিতরে আলোয় দুমড়ে-মুচড়ে রয়ে যাবে আজীবন;
শুদ্ধতার মূর্তি বেশে, অশুদ্ধতার মুগ্ধ অনিমেষে
              "মায়ার স্পর্শে" নিগূঢ় আবেশে। 

উথাল পাতাল রুদ স্পন্দন; হিসেব কষে নেত্র গ্রাহন;
সজীবতার সত্য বচন স্বর্গীয় মোহনের চিত্ত নির্বাসনে ,
অদৃশ্য কোন মারার স্পর্শে..... মুঠো জোনাকির নিড় আশ্রয়ে,  পুরোটা জুড়েই ব্যথার বালুতট; ভালোবাসার অংকের উপন্যাসে ব্যাথার গান।
    চোখাচোখি ভিরুস্বরের বোবা কথায়,
             হৃদয়ে ভীষণ ঝড়ের তুফান ;
     তোমাকে পাওয়ার ব্যাকুলতায় আপ্লুত। 

      আমিটা অনিশ্চিত আগামী নিয়তির নিয়মে
           ফুরোই মহাবিদ্রোহের মায়াবী প্রহরে,
হৃদয়ে ভীষণ ঝড় ; বেসামাল নীলিমার মুগ্ধ মায়াবী হাসির আঙিনা জুড়ে রোজ করে এ হৃদয়ে বসবাস।
ছন্দ তালের নুপুর উড়ে চলে অগ্রিম তাড়নার স্নিগ্ধ  হাওয়ায় পরশ,
ব্যাকুল সন্ধিরা হাতে হাত রাখে ভয়ঙ্কর মিথ্যে
            প্রতিশ্রুতির অঞ্জলি রেখা। 

                       কৃষ্ণেন্দু নস্কর

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন