বৌ-কে বলছি
কে.এম.আলম
দেখতে দেখতে চলে গেলো তোমার সাথে পথ চলার বারোটা বছর
এতোদিনেও লাগতে দাওনি আমায় কষ্টের কোন আঁচড়,
কতো হাসি-কান্না আর ঝগড়া করেছি আমরা দুজন
তুমিই তো হয়েছো এদিনে আমার কতো যে আপন।
নিজ গুনেই আগলে রেখেছো তুমি এই ছোট্ট সংসার
তুমিই অপরাজিতা একমাত্র বিহঙ্গিনী আমার,
তোমার সাথেই কাটাতে চাই পরপারে যাবার পুর্ব পর্যন্ত
তোমার-ই সাথে যেন হয় হাসি মুখে আমার জীবনের অন্ত।
মুখ ফুটে কখনো বলিনি ভালোবাসি যে তোমায়
সে কারনে রাগ না হয়ে কখনো ভুল বুঝোনা যেন আমায়।
কে.এম.আলম

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....