Friday, September 23, 2022

ছেলের স্ত্রী জাফর মোল্লা

SA







ছেলের স্ত্রী 
  জাফর মোল্লা


তোমার ঘরে আনলে যারে
ছেলের জন্য স্ত্রী করে 
সে ছেড়েছে পিতার আলয়।
সেথায় ছিল জড়িয়ে মায়ায়।
এখন বধূ সে তোমার বাসায়।। 

জামাই বলে
ভাবো ছেলে
বৌমা কেন মেয়ে নয়?
তার উপর কেন অত্যাচার হয়?
একটু বলবে  গো  আমায়!! 

তোমার ঘরে খেটে মরে
সকাল থেকে রাতদুপুরে
কষ্ট হয়না তার বেলায়?
তোমাদের অন্ন সে যোগায়।
কেন তার রাখো অবহেলায়?? 

তোমার মেয়ে
অপরাধ করলে
কিছু না আসে যায়।
যতো দোষ বৌটার বেলায়।
সামান্য তে পান হতে চুন খসে যায়।। 

পরের মেয়ে
তোমার ঘরে
কেন তাকে ধোপা সাজতে হয়?
কেন চাকর বলো তায়?
এসব কেন নিজের মেয়ের জন্য নয়?? 

ছেলে মেয়ে সবার চেয়ে
বলো কেন জামাইটারে
আদর বেশি হয়?
বৌমা তো কৃতদাসী নয়?
তাকে রাখো মেয়ের মর্যাদায়!! 


জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন