আমার খোকন
শাবানা বিবি
খোকন সোনা চাঁদের কনা
মায়ের মুখের হাসি,
মা যে আমি আদর করি
বলি' তোকেই ভালোবাসি।
তুই যে আমার যাদু সোনা
তুইয়ে বাঁচার আলো,
তোকে ঘিরেই দিন চলে যায়
লাগে যে কতো ভালো।
চাঁদের হাসি আকাশ ভরা
ঠিক তোরই মতোন,
তুই যে আমার হীরা,পান্না
লক্ষ মানিক রতন।
একটু চোখের আড়াল হলেই
খুঁজে ফিরি সারা,
এ ঘর ও ঘর খুঁজে শেষে
আমি পাগল পারা।
তোর মুখের এই হাসি টুকুই
দেখতে; সদাই আমি চাই,
বটবৃক্ষের ছায়ার মতো
ভালোবাসা দিয়ে যাবো তাই।
শাবানা বিবি
ভারত.পশ্চিম বঙ্গ. নদীয়া. দাসবেড়িয়া।

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....