Friday, September 2, 2022

ইচ্ছে করে ।। তসলিমা লস্কর

SA





ইচ্ছে করে
তসলিমা লস্কর 

আমার খুব ইচ্ছে করে -
শৈশবের লাবণ্যময় দিনগুলি ফিরাইয়া পাইতে 
নীল দিগন্তে তৃণচ্ছাদিত ক্ষেত্রে হিতৈসি সনে লুকোচুরি ,পুতুল পুতুল, চড়ুইভাতি কতনা খেলায় তাহাদের 
সঙ্গী হইতে। 

আমার খুব ইচ্ছে করে-
সেই মেঠো পথ ধরিয়া ক্ষেতের পর ক্ষেত পুষ্করিণী, জলাভূমিতে প্রখর রোদ্দুরে সেই বাল্যবন্ধু দিগের সনে কাদামাটি ছিটাইতে। 

আমার খুব ইচ্ছে করে -
দ্বিপ্রহরে তরু শাখে বন্ধুয়াদের সনে এ শাখা হইতে ঐ শাখে পাচন -বাড়ি খেলিতে। 

আমার খুব ইচ্ছে করে -
ফেলে আসা দিনগুলির মত তাল পত্র ,দোয়াত বাহুডোরে বাঁধিয়া, ধুলো মাখা পথ ধরিয়া, খালি পায়ে, মেঠো পাঠশালে চেটাই পাতিয়া বসিয়া
 অ, আ, ক, খ, লিখিতে। 

আমার খুব ইচ্ছে করে -
সেই বিচালি বিছানো মেঠো নিকেতনে, মুক্ত আনিলে বসিয়া অপলক দৃষ্টিতে প্রকৃতির রূপ রোমন্থন করিতে। 

আমার খুব ইচ্ছে করে -
মেঠো গাগরি কাঁখে সখীদের সনে পদ্ম দীঘি হইতে স্বচ্ছ বারি তুলিয়া আনিতে। 

আমার খুব ইচ্ছা করে -
বর্ষার নব নব ধারায় তরুতলে মৃদু সমীরে 
আম কুড়াইতে। 

আমার খুব ইচ্ছা করে -
নব বর্ষার শীতল বায়ূতে বাতায়নে বসিয়া হরষীত বরিস ধারা দেখিতে। 

আমার খুব ইচ্ছা করে-
ঘন বর্ষার শীতল নীরের বিরামহীন ধারায় ভিজাইয়া বেড়াইতে আর আবেগে আকুল হইতে। 

আমার খুব ইচ্ছে করে -
কনক প্রভাতে হিমেল প্রভাঞ্জনে গবাক্ষে বসিয়া বিহঙ্গদের কলকাকলি ও পুষ্পে মধুকরের 
আগমন হেরিতে। 

আমার খুব ইচ্ছে করে -
পক্ষধর হইয়া নির্মল নীলিমায় দিগন্ত থেকে দিগন্তে নাম না জানা অচিন দেশে পাড়ি দিতে। 

আমার খুব ইচ্ছে করে-
মহাকাশচারী হইয়া "স্পুটনিক"এ চড়িয়া সুরপথ হইতে সুরপথে শশী তারকার মৃত্তিকাতে পদার্পণ করিতে। 

আমার খুব ইচ্ছে করে -
অভয় কাননে বনস্পতি হইয়া চিড়িয়ার নিকেতন গড়িয়া তাহাদের অজানা সংগীতে উচ্ছ্বসিত হইতে। 

আমার খুব ইচ্ছে করে-
খোলা অন্তরীক্ষে চন্দ্রিমার আধো আলো ছোঁয়াতে মেঘেদের ঘনঘটা দেখিয়া 
কল্পনার গভীর অতলে নিমজ্জিত হইতে। 

আমার খুব ইচ্ছে করে-
সেই পল্লীর তরঙ্গিনীর তরঙ্গে তরাঙ্গায়িত হইতে আর তার অসীম দদুল্যমান দোলায় দুলিতে। 

আমার খুব ইচ্ছা করে-
প্রবাহিনীর উর্মিলহরীর অবিরাম টানে সীমাহীন সৈকতে পাড়ি দিতে । 

আমার খুব ইচ্ছে করে -
সেই গাঁয়ের স্রোতস্বিণীতে মাঝিমল্লা হইয়া বৈঠা বাহিতে আর সেই নাও এ বসিয়া রাখালিয়ার 
বাঁশরী বাজাইতে। 

আমার খুব ইচ্ছে করে-
মহাসিন্ধুর বৃহৎ মৎস্য হইয়া সাত সমুদ্র তেরো নদীর অতল গহরে নব বসুমতির স্বপ্নপুরে হানা দিতে। 

আমার খুব ইচ্ছে করে -
কোন নরপতির রাজকন্যা হইয়া পক্ষিরাজে চাপিয়া, দুর্গম গিরি পার হইয়া স্বর্গে প্রস্ফুটিত
 'পারিজাত' ফুল তুলিয়া আনিতে। 

আমার খুব ইচ্ছে করে-
পাতালপুরের লঙ্কাধীপতি রাক্ষস রাজা রাবণের রাজপ্রাসাদে পরিভ্রমণ করিতে। 

আমার খুব ইচ্ছে করে -
শেরপা হইয়া এক ক্ষিতিধর হইতে অন্য ক্ষিতিধরে অদ্রির নির্মল শীতল সলিলের ধারায় অঙ্গ ভিজাইতে । 

আমার খুব ইচ্ছে করে -
তপ্ত মরুতে মরুজাহাজের পিষ্ঠে চাপিয়া মরু মায়ার ছলনায় রিক্ত সিক্ত পথচারীদের ওষ্ঠ ভিজাইতে। 

আমার খুব ইচ্ছে করে সেই স্মৃতিবিজড়িত হারিয়ে যাওয়া দিনগুলি পুনরায় ফিরিয়া পাইতে 
আমার খুব ইচ্ছে করে ।।
আমার খুব ইচ্ছে করে।।



তসলিমা লস্কর।
-  কুলতলি
দক্ষিণ 24 পরগনা

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন