প্রেম
অনুপ কুমার জানা
প্রেমের বার্তা আসে প্রতিটি জীবনেই ,
কখনো চুপিসারে কখনো ঘটা করে ;
কেহ হ্নদয় ভরায় নীরবে নীরালায়
কেহ আহ্বান জানায় সাদরে ।
কখনো কাঁদায় সে বিচ্ছেদ দিয়ে ,
কখনো আবার হাঁসায় উষ্ণ পরশে ,
সম্মতি আসিলে পূর্ণতা পায়
অসম্মতিতে প্রজ্জ্বলন ঘটায় হ্নদয়াকাশে ।
প্রেম প্রদানের মুহূর্ত বিবিধ পছন্দের ,
কেহ বেছে নেয় স্বহ্নদয় থেকে ,
কেহ আবার অনিচ্ছায় প্রতিকূলতায়
উপস্থাপন করে পরিস্থিতির নীরিখে ।
কৈশোর থেকে প্রেম বার্তা আসে হ্নদয়ে ,
স্কুল , টিউশন যেতে-আসতে সে প্রেমে -
ছাত্র-ছাত্রীদের ঢেউ তোলে হ্নদয়ে ,
সে প্রেম প্রতিকুলতায় অচিরে যায় থেমে ।
কলেজ জীবনে প্রেমের স্বাদ পূর্ণতা পায় ,
কৈশোর কাটিয়ে যৌবনে পা দেয় তখন ,
সে প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে পেতে
পাল্টে যায় অনেকের জীবনের স্বপন ।
কর্ম জীবনের প্রেম -- দক্ষতার প্রেম ,
এ'প্রেম বেশিটাই যায় স্বার্থের অনুকূলে ;
এ'প্রেমের বিশুদ্ধতা যদি খুঁজে পায়
স্থান-কাল সবকিছু যায় সে ভুলে ।
স্বামী-স্ত্রীর প্রেম নির্মল , বিশুদ্ধ ,
দেহ থেকে মনে বেশী বিজরিত ;
এ'প্রেমের বিশুদ্ধতা নষ্ট হয়ে গেলে --
কালমেঘ পাতার চেয়েও হয়ে যায় তিক্ত ।
পরকিয়া প্রেম স্বাদে অতি সুমিষ্ট ,
দেহ-মনের চেয়ে আঁখির চাহিদা অধিক ;
এ'প্রেমের গভীরতা যত বৃদ্ধি পায় ,
মনুষ্য সমাজে সে হতে থাকে ধিক্ ।
অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার।
শিক্ষা : বি এস পি অনার্স (রসায়ন)


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....