Friday, September 2, 2022

ধরাধামে সন্ধ্যা নামে ।। জাফর মোল্লা

SA





ধরাধামে সন্ধ্যা নামে
জাফর মোল্লা 

পাখির গানে ধরাধামে
সন্ধ্যা আসে নেমে।
সবুজ পাতা দোলায় মাথা
রয় না সে থেমে।। 

আলতো ছোঁয়ায় মৃদু হাওয়ায়
শিশির কণা ঝরে।
দেয় দোলা দেয় সবার হৃদয়ে
মন খুশিতে ভরে।। 

আদিত্য তার মুখটি ভার
অংশু দিয়ে ভবে।
ধরার পরে ধীরে ধীরে
আঁধার এবার হবে।। 

নিশাচর নাচে কদম গাছে
আলোক লুকায় যখন।
যতো জোনাকিরা দেয় প্রহরা
গাছের শাখে তখন ।। 

নীলিমার মাঝে ওঠে সেজে
তারার সাথে চাঁদ।
বকের পাখায় আলোক লুকায়
যখন নামে রাত।। 

ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে ব্যাঙ
ডোবার জলে জলে।
জ্যোৎস্নার আলো লাগে ভালো
দেখে পলে পলে।। 

মনের মাঝে স্বপ্ন সাজে
বিচিত্র এই শোভায়।
মন বেচারা পেয়েছে ছাড়া
থাকবে না আর লুকায়।। 

রং তুলিতে এই মনেতে
রঙিন স্বপ্ন আঁকি।
যেতাম উড়ে গগণ পারে
হতাম যদি পাখি।। 

নেই ডানা উড়তে মানা
কল্পনায় ভর করি।
স্বপ্ন মেখে সুখের রাজ্যে
ভাসিয়ে চলি তরী।। 


জাফর মোল্লা


জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা 

Education qualification:- BSC Bio,(DIAM,RMP )

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন