Friday, September 9, 2022

উল্টো দেশের উল্টো রাজা ।। তসলিমা লস্কর

SA



উল্টো দেশের উল্টো রাজা
তসলিমা লস্কর


এক যে ছিল উল্টো রাজা তামাক দিতো কানে; 
সামনের দিকে তাকিয়ে থেকে হাঁটতো পিছন পানে। 

কুকুর মশাই বসত গিয়ে বিড়াল বাবুর পাশে;
খাজুর গাছে তেঁতুল ঝোলে উল্টো রাজার দেশে। 

কাঁঠাল গাছে লাউ ধরেছে আর চালতা গাছে আম;
কলা গাছে মটরশুটি আর তেঁতুল গাছে জাম। 

নিত্য সেথায় ধান ভানে কলা গাছের ঢেঁকি;
বেগুন গাছে আমড়া ফলে কেউ দেখেছ কি? 

ছাগল খেলে রবার বল, রাজার ছেলের সঙ্গে;
পরিচালক শিয়াল পন্ডিত, হচ্ছে খেলা তুঙ্গে। 

গোলকিপার রাজহংসী, আর বাঁশি ব্যাঙের হাতে;
আনন্দ আর উচ্ছ্বাসেতে থাকতো তারা মেতে । 

স্নান করিয়ে ভাতের মারে, লবণ মাখায় তালে;
তার সঙ্গে খই মিশিয়ে দেয় রাজার গালে। 

কাঠের হাঁড়িতে রান্না করে বসে ঘরের চালে;
বস্ত্রগুলো ঝুলিয়ে রাখে বকুল গাছের ডালে। 

সেথায় গেলে সুন্দরীরা বসবে পাশে এসে; 
তাদের রঙ্গ দেখে উঠবে তুমি অট্টো হাসি হেঁসে। 

লাল ওড়না জুড়িয়ে দেবে তোমার ভালোবেসে;
চলো যাই ঘুরে আসি এই উল্টো রাজার দেশে। 


তসলিমা লস্কর।
-  কুলতলি
দক্ষিণ 24 পরগনা

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন