Friday, September 9, 2022

একাকী মনে ।। সোমনাথ ঘোষ

SA 






একাকী মনে
সোমনাথ ঘোষ 


কতদিন দেখিনা তোমায়
কি জানি আছো কোন সুদূরে
ইচ্ছে করে প্রানভরে দেখিবারে
শুধু একবার ক্ষনিকের তরে। 

সারাদিন ব্যস্ততার অবশেষে
একান্তে থাকি যখন নিরালায়
তোমার স্মৃতি গুলো অহর্নিশি
আমার মনকে কুরে কুরে খায় 

আজি চার দশকের পরে
শত চেষ্টা করেও আমি যে
পারিনি ভুলিতে প্রিয়া তোমারে
বড় যে ইচ্ছে করে আবার মিলিবারে। 

কি জানি কোথায় কবে কখন
হবে কি সেই কাঙ্ক্ষিত মিলন
পারিবে কি চিনিতে আমারে
ফেলে আসা চার দশক পরে। 

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর। 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন