বীর নন্দন দুখু মিয়া
তসলিমা লস্কর
তুমি সাহিত্যাঙ্গনে এক বিস্ময়কর নাম
তুমি দুখু মিয়া দুঃখ কে করেছ জয়।
তুমি জ্ঞানী তুমি অমর তুমি মৃত্যুঞ্জয়।
তুমি উন্মনা তুমি দুর্নিবার তুমি বিহ্বল;
তুমি সহিষ্ণু তুমি দামাল তুমি সমুজ্জ্বল।
তুমি বর্তমান, তুমি আগামী ;
তুমি যুবসমাজের নেতা তুমি সংগ্রামী।
তুমি কালজয়ী তুমি ঐশ্বরীক তুমি চিরন্তন;
তুমি উন্মাদনা তুমি হিতৈষী তুমি মনমোহন।
তুমি দুঃখ দীনতাকে উপেক্ষা করে -
মনোবল দিয়েগড়েছো ভাগ্য ।
তুমি আদি তুমি মুখ্য।
তুমি অবিচার অন্যায় জুলুম, কুশ্রীতার বিরুদ্ধে-
তুমি ছিলে লড়াকু, তুমি ধন্য।
তুমি বিশ্বাস তুমি অনন্য।
তুমি সৃষ্টির মাঝে জালাইয়া দিয়াছো ,
চির যৌবনের জয়ধ্বনি;
দিয়াছো সত্য ও সুন্দরকে, জয় করিবার ওমর বাণী।
তুমি বিদ্রোহী তুমি বিপ্লবী তুমি প্রেমিক ;
তুমি গীতিকার তুমি সুরকার তুমি সৈনিক।
তুমি হতাশার আলো তুমি মহিমান্বিত তুমি ধ্যাতব্য;
তুমি উদ্দীপনা জাগরণী তুমি সংযমশক্তি তুমি আদ্য।
তুমি গেয়েছো সাম্যের গান তুমি মহান তুমি রণতূর্য;
তুমি উদ্দাম তুমি গতিশীল তুমি অর্ঘ্য।
তুমি অভীক তুমি অভ্রভেদি তুমি যথার্থ;
তুমি বিশারদ তুমি দর্প তুমি মহার্ঘ।
তুমি পেয়েছো সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার "জগত্তারিণী" পেয়েছ "পদ্মভূষণ", "একুশে পদক" আরো কত সম্মান।
তুমি যশ তুমি খ্যাতি তুমি যশস্বান।
তুমি উজ্জ্বল তুমি তেজ তুমি সৌকর্য ;
তুমি আবির্ভাব তুমি প্রণেতা তুমি মাধুর্য।
তুমি সুরের ঝংকারে বিশ্বকে করেছো প্লাবিতো;
তুমি মানুষকে করেছো আত্মবিশ্বাসী অভিজাত।
তুমি মমত্ব তুমি মরমিয়া সাধক তুমি উত্তীর্ণ;
তুমি সম্মোহন তুমি উদ্বোধন তুমি সমাকীর্ণ।
তুমি বিশ্বস্তরীয় তুমি বহুমুখী তুমি হৃদয়বিদারক;
তুমি উচ্ছ্বসিত তুমি প্রদীপ্তযুবক।
তুমি বীর চির উন্নত শির লহ মোর অঞ্জলি;
হে মহান হে পূজ্য তোমাকে জানাই
বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।।
তসলিমা লস্কর।
- কুলতলি
দক্ষিণ 24 পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....