Friday, September 23, 2022

অপেক্ষায় নন্দিত প্রহর ।। কৃষ্ণেন্দু নস্কর

SA






অপেক্ষায় নন্দিত প্রহর
কৃষ্ণেন্দু নস্কর 

আমার ইচ্ছে ময়নার মাটির টানে একদিন আমিও হব লাশ,
দাহ ছাই ভস্মের শেষ চিহ্নটুকু বিলীন হবে প্রিয়র মনের চৌকাঠে;
মৃত্যুর না চাওয়া অপ্রিয় উপহারে।
আজ আমার ভালোবাসার শব্দের বন্যায় কবিতারা ম্লান, 

ভাঙা নৌকার তড়ি বিবর্তমান আকাশের খেয়াল স্রোতে;
 মেঘে ডানা মেলে;স্বপ্নের উপস্থিতি।
বিবর্ণ পথের বাঁকে প্রেক্ষিত সুপথের সন্ধানে ;
পথে পথে চলে নিরব খোঁজ,বৃষ্টিধারার প্রকাশ কলমের নিপে। 

অলিগলি ঘুরেফিরে তারার আকাশে খুজি অপেক্ষায় পড়ে থাকা (মৃত্যুর)উপহারের চরণ।
শিহরণে বিভোর আমার আশপাশে ভ্রান্তির মায়াজাল ভেদ করে,
বাঁধন ছিন্ন আদিগন্ত অন্তরের পথ নিয়ে চলে তোমার আঙিনে । 

জীবনের শেষ প্রহরে দাঁড়িয়ে ;নিজেকে আবিস্কার করি; 
নতুন আর এক নক্ষত্র মন্ডলে , 
আমার যত্নে রাখা হৃদয় কক্ষের হাড়ে ;
আজ অবহেলা উই কুরে খায়,
ভেঙে ঢল নেমেছে মায়ার শহরে ঝুম বৃষ্টি, 
জড়িয়ে ধরে ব্যথাতুর আর্তনাদের চিৎকার।
নির্ঝন্যতায় ছুটি নিরবধি ইচ্ছেগুলো সিগারেটের ধোঁয়ার কুণ্ডলী তে উড়িয়ে,
টিমটিমে করা হলদে আলোয় ;
খেলার চুক্তি ভাঙ্গে নিজেকে কৃষ্ণ চাঁদের পাশে রেখে। 

মাঝে মাঝে মৃত বোবা চোখে চেয়ে থাকি ;
আগুনের দিকে মুঠো ছাইয়ের নিরিখে।
ছেঁড়া পাতায় মন গহীনের তালাবদ্ধ অপ্রকাশ্য অভিমানে ;
তুমি আজ কয়েক শত আলোকবর্ষ দূরে।
তুমি  না হয় বৃষ্টি হও আমার আকাশে!.. মেঘবালিকা হয়ে ছুঁয়ে যেও তোমার প্রিয়র ছড়িয়ে থাকা; সবের লুকোনো কিছু আকাশচুম্বী আবেগের অনুভবে;
নীড় হারা পাখির ব্যাকুলতার ঘ্রাণে। 

মেঘোসাগরে আজও ডুবে হেটে চলা অবিরত, মুখরিত তোমার নাট্য সালে;আমার হৃদয়ে মঞ্চে বিশ্বজয়ের হাসিতে রেখা টেনেছে তোমার ঠোঁট  ।
মহাশূন্যে তোমার বিরহে পরিভ্রমণ।
আজ নীল আকাশটা ম্লান হয়ে নীল হয়ে গেছে, পাল্টে ফেলেছে ধুয়ে চোখের কাজল।
উল্টো পথের প্রবাসে যে আজ পৃথিবীতে ছদ্দবেশী অসংখ্য মানুষের ভিড়। 

তবুও সন্ধ্যা নামে তোমার নামে;তোর নামে রাত্রি গভীর ঘন কালো হয় শহর জানে,
আসেনা সেই প্রভাত কিরণ জাগেনা সুর প্রভাতফেরী পাখির পুষ্পময়ী রুপ,
বেলা ফুরাবার আগে তোমার ইচ্ছে নদীতে দিয়েছিল ডুব।
মেঘের অভিসারে হৃদয়ে ঢেউ তোলে ভাসিয়ে পানশি, 
স্বপ্নতরীই গেয়েছি প্রেমের রাগিনী। 

আমি হারাই স্রোতস্বিনী মোহনায় সূর্যের ভালোবাসায় তুমি আঁকা বৃত্তে।
অপেক্ষার জীবনচক্রে ঘুরপাক খেতে থাকা জলছবিটা।
আজ শব্দের মুখোমুখি ;গুলির বৃষ্টিতে, নিশাচর হায়নার মুখোশের বিমূর্তার ধাঁধায় ;বুক পকেটে শব্দের চাষ, 
উদ্বাস্তু প্রায় মানবতার নাহি ঠাই।
স্বার্থের ভিড়ে টুকরে টুকরে খায় বিবেক,
অপেক্ষায় নন্দিত প্রহরে।।       
                          কৃষ্ণেন্দু নস্কর

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন