দুর্গা পূজা
সায়ন্তন রায়
দুর্গা পূজা, শ্রেষ্ঠ পূজা
ঢাকে পড়েছে কাঠি
শিউলি আর কাশ ফুলে
শরতের পূজার আগমনি।
দুর্গা পূজা, শ্রেষ্ঠ পূজা
বিশ্বজোড়া ব্যাপ্তি
বাঙালীদের কাছে আবেগ এটি
মিলেছে আন্তঃজাতিক স্বীকৃতি।
দুর্গা পূজা, শ্রেষ্ঠ পূজা
মিলে মিশে সব এক
এটাই আমদের ঐতিহ্য
এটাই আমাদের সংস্কৃতি।
দুর্গা পূজা, শ্রেষ্ঠ পূজা
জানাই উষ্ণ অভিনন্দন
সাথে থাক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা
আনন্দ মুখোর হোক দুনয়ন।
সায়ন্তন রায়
পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ গান করা এবং বই পড়া।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....