Friday, September 23, 2022

তুমি এসেছিলে ।। তপন ঘোষ

SA








তুমি এসেছিলে
তপন ঘোষ 

একদিন এই পৃথিবীর পরে
তুমি এসে ছিলে 
এসেছিলে হয়তো কারো তরে
পৃথিবীর কোলে ঈশান মেঘের কোনে
এক অপূর্ণ ঝড়ে, ভালোবাসায়
নক্ষত্রের মতো, আকাশে আকাশে 
বয়ে যাওয়া নদীর মতো
মিশে যেতে সাগরের টানে
রাতের বাতাসের মতো 
এক গহীন নিশ্বাসে 
বেসেছিলে ভালো,হৃদয়ের সবটুকু দিয়ে
হয়েছিলে মেঘ,বৃষ্টি, নদী, সাগরের মতো। 


তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
অন্তরীক্ষে  দহন
  মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
অনিত্য যে সুর নিত্য বাজে

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন