নীড় থেকে দূরে আরো দূরে
তপন ঘোষ
চারিদিকে অসংখ্য নিবিড় অরণ্যের
মাতাল হাওয়া
আজ আর নেই,
হারিয়েছে মর্মর ধ্বনি
পাতা ঝরার গান।
হরিণেরা এখনো দল বেঁধে ছোটে
কচি পাতার সাধ পেতে,
দলটা ক্রমশ ছোটো হয়ে আসে
অরণ্য কোথায়,কোথাও পাবে না কিছু।
অশ্বত্থ, হিজল,তমাল হয়েছে ধূ ধূ প্রান্তর
মানুষের লোভ নিয়েছে কেঁড়ে অরণ্যের গভীরতা,
শিকারীর নিত্য ফাঁদে ক্রমশ নিঃশেষ হরিণ
চারিদিকে নিস্তব্ধতা,
মৃত সব অরণ্যের হাহাকারে
মিশে গেছে জলঝর্ণার ধ্বনি।
অন্তহীন আঁধারের সবটুকু আজ
নিয়েছে কেঁড়ে, নেকড়ে নয়
মানুষ, আমরাই,আমাদের লোভে।
তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা
প্রকাশিত কাব্যগ্রন্থ
অন্তরীক্ষে দহন
মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও
অনিত্য যে সুর নিত্য বাজে


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....